POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জেলি মিশ্রিত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়েছে

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ | সময়: ১০:২৩ অপরাহ্ণ

হাজীগঞ্জে ১২০ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজিরের নেতৃত্বে মৎস্য সংরক্ষণ আইন- ১৯৫০ ও বিধিমালা ১৯৮৫ এর আওতায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।

অভিযানে পৌরসভার ধেররা বাজারস্থ মাছ বাজার থেকে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়।
জব্দকৃত চিংড়িগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।

অভিযোগ রয়েছে প্রতিনিয়ত ধেররা মাছ বাজারে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি করা হয়। এমন সংবাদের ভিত্তিতে মৎস্য আড়ৎতে অভিযান চালানো হয়।

আড়ৎদাররা জানান, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত ধেররা মাছ বাজারে পাইকারি দরে মাছ বিক্রি হয়ে থাকে। জেলি মিশ্রিত এই গলদা চিংড়ি খুলনা থেকে আনা হয়েছে। ক্রেতারা এই চিংড়ি পাইকারি দরে কিনে নিয়ে বিভিন্ন জেলা ও উপজেলার হাট-বাজারে বিক্রি করে থাকেন। অথচ এই চিংড়ি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

এ দিকে অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে উপজেলা প্রশাসনের প্রতি আহবান ও অনুরোধ জানান সচেতন ভোক্তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন