হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড টোরাগড়ের সর্বস্তরের জনগণের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে টোরাগড় দক্ষিণপাড়া আল আমিন জামে মসজিদের সামনে থেকে বের হয়ে প্রথমে আলীগঞ্জ এরপর হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
সেখানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ফরিদুল কাদের বাগদাদী।
জলশে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির আহ্বায়ক, হাজীগঞ্জ বাজার ব্যবসায় সমিতির ৫ নং ওয়ার্ড কমিশনার মিজানুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই ঈদে মিলাদুন্নবী (সা:) এর আনন্দ মিছিল।
এতে সার্বিক সহযোগীতা করেন, জলশে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সদস্য সচিব ক্বারী বিল্লাল হোসেন পাটোয়ারী, হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. জহির, হাজীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কন্টেকটর মোঃ এনায়েত উল্লাহ বেপারী, শাহপুর দরবার শরীফের খাদেম আলহাজ্ব মোঃ শফিক সর্দ্দার, হিজবুর রাসুল (সা:) কমিটির হাজীগঞ্জ পৌর শাখার প্রচার সম্পাদক মো. ফয়সাল, আহলে সুন্নাত ওয়াল জামাতের ৭ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহেল প্রমুখ।
আনন্দ মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ- হাজীগঞ্জ, চাঁদপুর।