POPULAR BD NEWS
Popular BD News Logo

দেশে ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনে বাধ্যতামূলক করতে হবে : সৈয়দ বাহাদুর শাহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ | সময়: ২:২১ অপরাহ্ণ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ঈদে মিলাদুন্নবী পালনে সরকারিভাবে বন্ধ ঘোষণা দেন। শিগগিরই রাষ্ট্রীয়ভাবে মুসলিমদের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালনে বাধ্যতামুলক করার দাবী জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিশাল জশনে জুলুছ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে দোয়া ও মুনাজাতে অংশ নেয় নেতৃবৃন্দ।
ওইসময় চাঁদপুর জেলায় অবস্থিত বিভিন্ন দরবার শরীফের পীর মাশায়েখগণসহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশেট জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ইসলামিক ফ্রন্টের সভাপতি নাজমুল হক আখন্দের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, খাজা আরিফুর রহমান তাহেরী, সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী ও মোশাররফ হোসেন হেলালী।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন