হাজীগেঞ্জে আট’শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৫নং সদর ইউনিয়নের পশ্চিম শাখা যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন(৪৪) ও চাঁদপুর সদর উপজেলার মো. আজাদ গাজী(৩৪) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈয়ারপুল বাজারের দক্ষিন পার্শ্বে উচ্চাঙ্গায় অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মিছবাহুল আলম চৌধুরী ও নুরুল আলম। অভিযানে আট’শ পিস ইয়বা ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাওন(৪৪)। তিনি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উচ্চাঙ্গাঁ মুন্সি বাড়ীর বাসিন্দা। অপরজন চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গাজী বাড়ির নুরুল ইসলাম গাজীর ছেলে মো. আজাদ গাজী(৩৪)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের সাথে থাকা একটি Honar এবং vivo Y20 ব্রান্ডের মোবাইল ফোন, একটি Hero ব্রান্ডের Hunk মোটর সাইকেল জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।