POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে খাল থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ | সময়: ১:০৯ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের রঘুনাথপুর থেকে ব্যাটারি চালিত রিকশা চালক দুলাল হাওলাদার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের ২নং ওয়ার্ড রঘুনাথপুরে ইয়াকুব বেপারী বাড়ির সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

দুর্বৃত্তরা রিকশা চালক দুলালের মাথায় আঘাত করে খালে মরদেহ রেখে রিকশা নিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ। দুলাল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মৃত আবদুর রশিদ হাওলাদারের ছেলে। স্ত্রী, চার মেয়ে এক ছেলে নিয়ে চাঁদপুর শহরের ভাড়া বাসায় বসবাস করতো।

তার স্ত্রী কোহিনুর জানান, স্বামী দুলাল হাওলাদার রাতে বেলায় রিক্সা চালিয়ে দিনে সকাল ১০ টা থেকে ১১ টার মধ্যে বাসায় ফিরতেন।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন