হাজীগঞ্জে তিন মাস দশ দিনে কোরআানে হাফেজ হওয়ায় শিক্ষার্থী হাফেজ মো. ইয়াছিন হোসেন(১১)’কে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র হেফজ সম্পন্ন করা শিক্ষার্থী’দের সম্মাননা স্মারক প্রদান করেন মাদ্রাসার কর্তৃপক্ষ।
মাদ্রাসা’র মুহ-তামিম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন বিন মাহমুদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা পেশ করেন হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
আলোচনা শেষে প্রতিষ্ঠানের পরিচালক মো. রাকিব অর্থায়নে হেফজ্ব সম্পন্ন করা শিক্ষার্থী হাফেজ মো. ইয়াছিন হোসেন, হাফেজ মো. মেহেদী হাছান, হাফেজ মো. আবদুল আহাদ’কে সম্মাননা স্মারক প্রদান ও নতুন হেফজ শিক্ষার্থীদের সবক প্রদান করেন মুফতি আবদুর রউফ।
ওইসময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে সার্বিক সহযোগিতা কামনা করেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া করা হয়।