কাতারের মিনিস্ট্রি অফ মিউনিসিপালিটি এন্ড এনভায়রনমেন্টের ইন্সপেক্টর হিসাবে নিয়োগ পেলেন হাজীগঞ্জের কৃতি সন্তান বায়েজিদ বোস্তামী বাপ্পী।
সে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের সন্তান। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে তার ছোট ভাই হাজী তারেক আজিজ।
সে উপজেলার টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রয়াত তাফাজ্জল হোসেনের বড় ছেলে।
বায়েজিদ বোস্তামী বাপ্পী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ম্যানেজমেন্ট এ বিবিএ এমবিএ পাশ করেন ২০১৭ সালে।