বাংলাদেশ ইসলামি ব্যাংক রাজারগাঁও এজেন্ট ব্যাংকিং গ্রাহক সেবা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ব্যাংটির রাজারগাঁও শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের এর পর ইসলামি ব্যাংকের সেবা ও উপকারীতা তুলে ধরে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর শাখার শাখা প্রধান মো: নুরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামি ব্যাংকের অফিসার মো. আব্দুর রহমান, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: মো. ছিদ্দিকুর রহমান, রাজারগাঁও বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন মজুমদার, কচি-কাঁচা স্কুলের শিক্ষক মো. আব্দুর রহিম, রাজারগাঁও বাজার ব্যাবসায়ী জামাল খান রেজভী।
রাজারগাঁও ইসলামি ব্যাংকের এজেন্ট ও আউটলেট ব্যাবস্থাপনা পরিচালক মাও: মো: শরাফত উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাজারের ব্যাবসায়ী ও ব্যাংকের গ্রাহকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ব্যাংকের প্রতিষ্ঠাতা ও গ্রাহকদের মধ্যে জীবিত এবং মৃতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।