হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে এক’শ পিস ইয়াবা ট্যাবলেট’সহ টোরাগড়ের আমান উল্ল্যা’ (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল আলম চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক সুকান্ত গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং টোরাগড় প্রফেসর পাড়া সড়কের পাশ্ব থেকে গ্রেফতার করা হয় তাকে।
আটককৃত আসামী আমান উল্ল্যা হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার বাসিন্দা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।