চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একটি বাগান থেকে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ১১টার দিকে স্থানীয়রা লাশ দেখে পুলিশ খবর দেয়। পরে ওই নারীর সাথে থাকা পরিচয়পত্র দেখে সনাক্ত করা হয়। তার নাম শিলা খানম (২৮)। গ্রামের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া এলাকার বাসিন্দা।
চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মহসিন আলম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।