POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পাঁচ’শ পিস ইয়াবা’সহ আট মাদক মামলার আসামী গ্রেফতার

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানার পুলিশের অভিযানে পাঁচ’শ পিস ইয়াবা’সহ আট মাদক মামলার আসামী আক্তার হোসেন জনি (৩২) নামেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকায় অভিযান চালায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেজবাহুল আলম চৌধুরী, প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে পাঁচ’শ পিস ইয়াবা’সহ হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ ৪নং ওয়ার্ডের কাশারী বাড়ীর আক্তার হোসেন জনি (৩২) কে হাতেনাতে আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন