POPULAR BD NEWS
Popular BD News Logo

জনগণের সমর্থনে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবে : মন্তব্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩ | সময়: ৭:১৭ অপরাহ্ণ
 হাজীগঞ্জ উপজেলার মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলার ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন করেন মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
তিনি বক্তব্যে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দু’ই উপজেলায় প্রায় সাড়ে সাতশ প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ভবন নির্মাণ করেন। এটা একটা অবিশ্বাস্য বিষয়। এবং মাত্র ছয় কিলোমিটার রাস্তা পাকা ছিলো দু’ই উপজেলায়৷ এখন সাতশো কিলোমিটার রাস্তা পাকা । মাত্র ১৫ভাগ ঘরে বিদ্যুৎ ছিলো, আজকে শতভাগ ঘরে বিদ্যুৎ হয়েছে। জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ব্যপক মেগা প্রজেক্ট করেছেন। পদ্মা সেতু উদ্বোধন হয়ে মানুষ চলাচল করছে। দক্ষিণ আঞ্চলের মানুষের দুর্ভোগ শেষ হয়ে গেছে। এমনকি অনেক মেগা প্রজেক্ট হয়েছে যা সমস্ত বিশ্ববাসী অভাক হয়ে দেখছে। যা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন।
মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা হাজীগঞ্জ-শাহরাস্তিতে ব্যপক উন্নয়ন করেছি। আর এসব কাছে সকল নেতৃবৃন্দ সহায়তা করেছেন। তিনি আরো বলেন, আগামী ২০২৪সালে জানুয়ারীতে দ্বাদশ নির্বাচন হবে। এ নির্বাচনে আবারো আপনাদের মাঝে আসবো। এবং নির্বাচনে আপনাদের সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এমপি বলেন, বিরোধী রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। যদি আপনারা সতর্ক না থাকেন তাহলে আবারও ৭৫ এর মত ঘটনা আবারো ঘটতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
মালিগাঁও উবি’র সভাপতি মনির হোসাইন মুন্সী’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহাদাত হোসেন এর সার্বিক তত্বাবধানে সহকারী শিক্ষক মহিন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আলী আহমেদ ভূঁইয়া, আলহাজ্ব মো. মমতাজ উদ্দিন, ইউপি মেম্বার ফিরোজ আলম হীরা, সাবেক ছাত্রনেতা মিলন হোসেন, ইউপি সদস্য হাবিবুর রহমান। ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সেলিম, মিজানুর রহমান, অভিভাবক সদস্য মাহফুজুর রহমান নিপু, জসিম উদ্দিন পাটওয়ারী, আবুল কালাম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন