কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ৩ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর
এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ একজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা রাজবাড়ী জেলার সদর থানার কোনাকাইল গ্রামের মোঃ ছামাদ মোল্লার ছেলে মোঃ রনি মোল্লা (২২)।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ
মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।