POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল কলেজের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ | সময়: ১১:৩০ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভার বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের অডিটোরিয়ামে উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহীর চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রভাষক লিয়াকতের সঞ্চালনায় বক্তৃতা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোটাঃ দেলোয়ার মুন্সী, সাবেক ছাত্রনেতা ও জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাবেক ছাত্রনেতা তসলিম আহমেদ শিশির মজুমদার।
মতবিনিময় সভায় বক্তারা চাঁদপুর ৫-আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী গণ মানুষের নেতা মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এক বক্তৃতায় সাবেক ছাত্রনেতা তসলিম আহমেদ শিশির মজুমদার বলেন, ড. আব্দুস সাত্তার ও এ্যাড. তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর হাত ধরে বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজ স্থাপিত হয় ১৯৮৪ সালে এবং ১৯৯৬ সালে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র হাত ধরে সর্বপ্রথম বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের ৪র্থ তলা ভবন ভিত্তি প্রস্থর স্থাপন করবেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। তিনি হাজীগঞ্জের যোগাযোগ ব্যবস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুলে ধরেন।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর(অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’কে নির্বাচিত করার জন্য সবার কাছে অনুরোধ জানান। ওইসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ও বলাখাল নূরে মদিনা মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলফিকার মজুমদার, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, ১নং ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিন মিয়াজি, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির মিজি, সাবেক ছাত্রনেতা শাহজালাল পিটু, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক মেহেদী হাসান আল আমিন, বলাখাল আর.জি সপ্রাবির সভাপতি রাকিবুল ইসলাম রিপন, ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ। মতবিনিময় সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী ও এমপির জন্য দোয়াও মোনাজাত করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন