POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলা উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩ | সময়: ৬:১৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল খেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে পালাখাল উচ্চ বিদ্যালয়ে ‘ঘ’ উপ-অঞ্চলের ২২টি স্কুল ও মাদ্রাসার ফুটবল খেলা উদ্বোধন করা হয়।

প্রথম দিনে ‘ঘ’ উপ-অঞ্চলের খেলাটি উদ্বোধন করেন পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ উল্যাহ পাটওয়ারী।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ইয়ার আহমেদ মজুমদার, খেলা সমন্বয় ও পরিচালনাকারী মো. কামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনা করেন বাইছারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শরীরচর্চা শিক্ষক মো. জায়েদ হোসেন, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান।

এ সময় খেলা প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন