চাঁদপুরের কচুয়া-গৌরীপুর সড়কে সুরমা পরিবহনের একটি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত ও স্ত্রী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে কচুয়া-গৌরীপুর সড়কের হাটমুড়া কালীমন্দির ব্রীজ সংলগ্নে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া কচুয়া উপজেলার রহিমানগর জোরাইস গ্রামের আবদুল লতিফের ছেলে। তার স্ত্রীকে প্রথমে সাচারের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সুরমা বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।