হাজীগঞ্জে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাভলু (৫৫) কে ৩২ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ চাষাড়া এলাকা থেকে লাভলুকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক মিজবাহুল আলম চৌধুরী ও এএসআই পলাশ মজুমদার।
গ্রেফতারকৃত লাভলু হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর হাজী বাড়ী মৃত আবদুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, বুধবার লাভলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, লাবলু ৩২ বছর ধরে গার্মেন্টস শ্রমিকদের রান্না করে খাবার বিতরণ করার কাজ করতো। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়।
মামলার বিবরণী তুলে ধরে ওসি জানান, ১৯৯১ সালে বাকিলা ইউনিয়নের শ্রীপুর গ্রামের জহির পাটওয়ারী’কে রাজারগাঁও এলাকার বিলের মাঝখানে নিয়ে যায়। সেখানে এলাকার একাধিক ব্যাক্তি মিলে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। ২০১১ সালে এ ঘটনায় ছয় জন আসামির যাবজ্জীবন সাজা হয়। উচ্চ আদালতের মাধ্যমে তিন জন খালাস পায়। এর মধ্যে দুই জন মারা যান। আর লাভলু ঘটনার পর এলাকা থেকে গা-ঢাকা দেয়। ৩২ বছর ধরে পলাতক ছিলেন এই লাভলু।