কচুয়া উপজেলাধীন সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের অন্তর্গত বক্সগঞ্জ থেকে চারাটভাঙ্গা পর্যন্ত প্রায় ৩কিঃমিঃ এলাকায় আটকে থাকা সুন্দরী খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সুন্দরী খালকে প্রাকৃতিক সাজে সজ্জিত ও পানির প্রবাহ গতিশীল রাখার জন্য কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন এ খালটি পরিষ্কার করার জন্য আমাকে অবহিত করেন।এই খালে আটকে থাকা কচুরিপানা এলাকার জনদুর্ভোগের সৃষ্টি করেছে। ফলে এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। আমি বিষয় টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সাথে আলোচনা করে মঙ্গলবার সকালে স্থানীয় ৫০ জন শ্রমিকের মাধ্যমে কচুরিপানা ও ময়লা আবর্জনা অপসারণ কাজের উদ্বোধন করি।তিনি বলেন, প্রথম দিনেই প্রায়ই এক তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়েছে।আগামী দুই তিন দিনের মধ্যে কাজটি সম্পন্ন করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, ইউপি সদস্য মোখলেছুর রহমান, শাহজালাল সিকদার,মোঃ আলাউদ্দিন, সাবেক ইউপি সদস্য আবুল বাসার,ইউনিয়ন যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা, রুবেল আহমেদ প্রধান,ডালিম সরকার,রুবেল প্রধান নীরব,শাহাবুদ্দিন পাটওয়ারী,জহিরুল ইসলাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
E/N