POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে চারশ খেজুর গাছ রোপণ করলো হাদিয়া ফাউন্ডেশন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

পরিবেশের সৌন্দর্য ও শীতকালীন রস সরবরাহের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে চারশত খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে। দুই বছর ধরে প্রবাসীদের অর্থায়নে গড়ে উঠা একটি ফাউন্ডেশনের আয়োজনে এসব খেজুরের চারা রোপণ করা হয়। পাশাপাশি অসহায়দের সাবলম্বী করতে কর্মসংস্থানের ব্যবস্থা, ছাগল বিতরণসহ নানান সামাজিক কর্মকান্ড করছে ফাউন্ডেশনটি। সমাজসেবা কর্মকর্তা বলছেন, তরুণদের নিয়ে গড়ে উঠা এই ফাউন্ডেশনের সামাজিক কর্মকান্ড প্রশংসনীয় উদ্যোগ। তারা যে বৃক্ষ রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে, অন্যান্য সংগঠনগুলো আরো বেশি বেশি এগিয়ে আসা উচিত।

চাঁদপুরের ফরিদগঞ্জে সারি সারি খেজুর গাছ এখন আর চোখে পড়ে না। বৃক্ষরোপন কর্মসূচিতে চারশত খেজুর গাছের চারা রোপন করেছে হাদিয়া ফাউন্ডেশন। ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে প্রবাসীদের ঘামঝরা অর্থ আর একঝাঁক তরুণের কর্মতৎপরতা। শুধু বৃক্ষরোপনই নয়, সম্প্রতি শারিরিক প্রতিবন্ধী সাজু হোসেনকে কর্মসংস্থানের জন্য একটি দোকানঘর ও মালামাল তুলে দেয়াসহ অসহায় কয়েক পরিবারের মাঝে ছাগল বিতরণ করে তারা। এই ফাউন্ডেশনের অর্থায়নে একটি হাফেজিয়া মাদ্রাসাও পরিচালিত হয়ে আসছে।

হাদিয়া ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে খেজুর গাছের চারা রোপনসহ সামাজিক কর্মকান্ডের কথা তুলে ধরেন দায়িত্বশীলরা।

ফরিদগঞ্জ উপজেলায় ২৫ টি স্বেচ্ছোসেবী সংগঠন রয়েছে। তরুণদের নিয়ে খেজুরের চারা রোপণ এটা অবশ্যই উৎসাহব্যঞ্চক। এভাবে অন্যান্য স্বেচ্ছোসেবী সংগঠনগুলো এগিয়ে আসার আহবান জানান সমাজসেবার কর্মকর্তা মাহমুদুল হাসান।

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে প্রবাসীদের অর্থায়নে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন হাদিয়া ফাউন্ডেশন। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার, ঈদ উপহার সামগ্রী, বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, করোনাকালীন সময়ে সচেতনতামূলক প্রচারণা ও হতদরিদ্র পরিবারদের স্বাবলম্বী করতে নানান কর্মসূচি পালন করে আসছে।
শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতা করেন

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ইউপি সদস্য ফারুক হোসেন, সমাজসেবক ইউসুফ হোসেন ও কাউসারুল আলম হৃদয় প্রমুখ।

হাদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক আইন সহকারী মো. নুরনবী আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম রনির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাফর হোসেন, জিহাদ হাসান, প্রবাসী কল্যাণ উপদেষ্টা মো. আরিফ হোসেন, সদস্য রায়হান চৌধুরী, ইসমাইল হোসেন ফাহাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন