POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই বছরের সাজার ভয়ে ২৫ বছর পলাতক : অবশেষে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ৮:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ২৫ বছর পরে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার(২৫) আগস্ট রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার আলমদিনা হাসপাতালের সামনে থেকে তাকে আটক করার পর শনিবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের আ; জব্বার পাট ওয়ারীর ছেলে মো. আব্বাস উদ্দিন প্রকাশ আব্বাস নামে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। গত ২৫ বছর যাবত পলাতক অবস্থায় ছিলেন।

১৯৯৮ সালে আব্বাসের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা নং ১৭(০৫)৯৮,জিআর-৪৩৭/৯৮, ধারা- সাধা: পরী: অপ: আ: ১৯৮০ এর ৯ (ক) মামলা হয়। সেই মামলায় চাঁদপুরের বিজ্ঞ সিনি: জুডি: ম্যাজিস্ট্রেট আদালত-৩.এর বিচারক তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর ফরিদগঞ্জ থানার এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে উক্তস্থান থেকে তাকে আটক করেন। পরে শনিবার সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মো. আ:মান্নান আব্বাসকে আটক পরবর্তী চাঁদপুর আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন