POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ: যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩ | সময়: ১০:০৮ পূর্বাহ্ণ

চাঁদপুরে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. হাসান মিয়া নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বুধবার (২৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার রাতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। হাসান মিয়া শাহরাস্তি উপজেলার পরানপুর পাঁচ আনী গ্রামের মো. মনু মিয়ার ছেলে।

জানা যায়, গত ১৪ আগস্ট ভুক্তভোগী মাদরাসাছাত্রীকে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে প্রেমের সম্পর্কের জেরে ঢাকার ডেমরায় তুলে নিয়ে যান ঐ যুবক। এরপর তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় মঙ্গলবার ঐ মাদরাসাছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একইদিন রাতে প্রযুক্তির মাধ্যমে ও র‍্যাবের সহায়তায় ঢাকা ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানায়, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন