কুমিল্লা ও রংপুর র্যাবের যৌথ অভিযানে বহুল আলোচিত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার পূর্ব দুহুলী গ্রামের বাসিন্দা তাইজ উদ্দিন হত্যাকান্ডের ০৪ জন পলাতক আসমীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন মোঃ আব্দুল করিম (৪৫), মোঃ জুয়েল মিয়া (৩৬), মোঃ আল আমিন (২৪), ও মোঃ জাকির হোসেন বাদশা (২৮)। তারা সবাই কালীগঞ্জের পূর্ব দুহুলী গ্রামের বাসিন্দা।
গেল ১ আগস্ট লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন পূর্ব দুহুলী গ্রামের মোঃ তাইজ উদ্দিন (৩০) খুন হয়। নিহত মোঃ তাইজ উদ্দিন (৩০) এর সাথে গ্রেফতারকৃত আসামীদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে টিসিবিরি মালামাল আনার জন্য লালমনিরহট জেলার কালিগঞ্জ থানাধীন দুহুলী জোড়া বাজারে যাওয়ার পথে আগে থেকেই ওতপেতে থাকা আসামীগণ লাঠিশোঠা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাইজ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে নির্মমভাবে মাথায় আঘাত করে। তার মৃত্যু নিশ্চিত করতে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গত ০২ আগস্ট মোঃ তাইজ উদ্দীন(৩০) মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার ভাই বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পপুলার বিডিনিউজ, রংপুর।