POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩ | সময়: ১১:০৩ অপরাহ্ণ

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে তীব্র বাতাসে নৌকা উল্টে ডুবে গিয়ে ভাই-বোন মারা গেছে।

শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ভাই-বোন হলো, গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের আনিসুর রহমানের ১৬ বছর বয়সি ছেলে তানভীর রহমান ও ২০ বছর বয়সি মেয়ে অরণ্য আক্তার।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর ও অরণ্য পরিবারের সঙ্গে ঢাকায় থাকে। উপজেলার খাটরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে শুক্রবার বেলা ১১টার পর মামাতো ভাইসহ মোট পাঁচজন ডাকাতিয়া নদীতে ঘুরতে যায়। মাঝ নদীতে প্রবল বাতাসে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরে তীরে আসলেও সাঁতার না জানায় আসতে পারেনি তানভীর ও অরণ্য। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে তানভীর ও বিকাল ৫টার দিকে অরণ্যের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ’ঘটনাস্থলে পুলিশ আছে। ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন