POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৮ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩ | সময়: ৯:২১ অপরাহ্ণ
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২৫ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
 শুক্রবার বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর শাখার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
 অভিযানে ফতুল্লা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি গাজী সালাউদ্দীন তল্লাশী করে আনুমানিক ২৫ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৯২ লক্ষ ৫০ হাজার টাকা।
 জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 অভিযানে উপিস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন