POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জননী কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসে জরিমানা

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩ | সময়: ১০:২১ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের জননী কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসে মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ন পণ্য রাখায় শান্ত ফলের দোকনীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারে সেবা মূল্য তালিকা প্রদর্শন না করার জননী কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিসকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে শান্ত ফলের দোকানকে ৪ হাজার টাকা’সহ দুইটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ওই সময় সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ ও সঙ্গীয় ফোর্স।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন