চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়নের লাড়ুয়া গ্রামের আনন্দ পালের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত চিত্তরঞ্জন পালের ছেলে অর্জুন চন্দ্র পাল ও তার স্ত্রী অঞ্জলি রানী পাল। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, পুকুরে মৃত মাছ ভাসমান অবস্থায় দেখে স্বামী-স্ত্রী। তখন মাছ ধরার জন্য পুকুরে নামেন অর্জুন চন্দ্র পাল। ওই সময়ে একটি বিদ্যুতের তার পূর্বে থেকেই পুকুরে পড়ে থাকায় তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী অঞ্জলি রানী পালও বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে বাড়ির লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করলে তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করে। স্বামী-স্ত্রী মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হবে জানায় পুলিশ।