চাঁদপুর সদরের পুরান বাজার ও পাল বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুর সদরের পুরান বাজার ও পাল বাজারে ডিমের আড়তদার,পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতার দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা, ক্রয় ভাউচার ও বিক্রয় ভাউচার চেক করা হয়। মূল্য তালিকা না থাকায় মেসার্স কাউছার ট্রেডার্সকে ৩ হাজার, মূল্য তালিকা না থাকায় ভাই ভাই ট্রেডার্সকে ২ হাজার,
স্পেশাল দধিতে পোকা ও চুল পাওয়ায় জেনিথ সুইটস ও বেকারিকে ১০ হাজার’সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।