POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা জজ আদালত ভবন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করেছেন বঙ্গবন্ধু: আইন ও বিচার বিভাগ সচিব

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ | সময়: ২:৫৯ অপরাহ্ণ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার বলেছেন, আপনারা জানেন বঙ্গবন্ধু সব সময় সোনার বাংলার স্বপ্ন দেখে এসছেন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়েছেন। বঙ্গবন্ধু আইন পরিবারের একজন সদস্য। বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন- যার মধ্যে সততা থাকবে সে জীবনে উন্নতি করতে পারবে। তিনি যতদিন ছিলেন সে সততা ধরে রেখেছেন। বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য তাঁর অবিচল আস্থাছিল। যার কারণে তার নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ সফল হয়েছিল।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে চাঁদপুর জেলা জজ আদালত ভবন প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে সপ¦ দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়ন তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। কারণ আপনারা যানেন কোভিডের সময় আমাদের সারাদেশের জেলখানাগুলো অতিরিক্ত কয়েদির অবস্থান ছিলো। তখন প্রধানমন্ত্রীর চিন্তা চেতনার আলোকে আমরা ভার্চুয়াল বিচার কার্যক্রম চালু করি। এসব বিষয়ে তখন আমাদের মন্ত্রীও দ্রুত প্রদক্ষেপ নিয়েছিলেন এবং প্রধান বিচারপতির দিক নির্দেশনায় সে কার্যক্রম এগিয়ে নিয়ে যাই।

সচিব বলেন, বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বাধীনতা আমরা অক্ষুন্ন রাখব। আমরা যারা বিচার বিভাগে আছি, তারা সরকারের যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করব। আজকে যে বঙ্গবন্ধুর মুর‌্যাল উদ্বোধন হচ্ছে- বিচার বিভাগ সব সময় আইন ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশলী। এটিও আজকে তার ছোট একটি প্রতিফলন হয়েছে।

এরপর সচিব আদালত প্রাঙ্গনে গাছের চারা রোপন ও বঙ্গবন্ধু কর্ণারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক, জজ আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নোতরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন