POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের পরিচিতি সভা

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩ | সময়: ৭:২০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের সোনাইমুড়ী এলাকায় বিএনপির কার্যালয়ের হলরুমে কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে এ পরিচিতি সভা সম্পন্ন হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হাজীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রধানীয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাফের শাহ যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি: মমিনুল হক।

তিনি তার বক্তৃতা বলেন, আগামীদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদ দল রাষ্ট্রীয় ক্ষমতায় অতিষ্ঠত হয় তাহলে জনগোষ্ঠী আমাদের কৃষি নির্ভরশীল অর্থনীতির এক বিরাট অংশকে আমাদের মোকাবিলা করতে হবে। আর সে অংশটাই আমাদের কৃষকরা পালন করে। যার জন্য কৃষকদের সু-সংগঠিত করার জন্য আমাদের দুই উপজেলা কমিটি গঠন করায় ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ রহিম পাটওয়ারী।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, পৌর বিএনপি সহ-সভাপতি এ্যাড: ওমর ফারুক টিটু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শুকরুল আলম মিজি, মৎস্য দলের সভাপতি ইমান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আকবর চেয়ারম্যান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফ পাটওয়ারী, সদস্য সচিব দ্বিন ইসলাম টগর প্রমুখ।

গেলো ২আগস্ট চাঁদপুর জেলা বিএনপির হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের ১১১সদস্য বিশিষ্ট
কমিটির অনুমোদন দেয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন