POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের হলরুমে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন বৃষ্টি রায় চৌধুরী, স্মৃতি চক্রবর্তী ও ইশরাত জাহান, ইলমা জাহান।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এস.এম লিয়াকতের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

সহকারী অধ্যাপক, চাঁদপুর সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোশারফ হোসেন লিটনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পরিচালনা পর্ষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সহকারী অধ্যাপক নুরজাহান আক্তার, প্রভাষক মো. তাজুল, ইসলাম হাওলাদার।

ওইসময় উপস্থিত বক্তারা পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।

এসময় সহকারী অধ্যাপক অর্পিতা বর্ধন, মোস্তাফিজুর রহমান, মো. শাহআলম, নির্মল চক্রবর্তী, কাজী নাসির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন