হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজের ২০২৩ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে কলেজের শিক্ষক মোজাম্মেল হক কাজল ও শিক্ষক কাজী নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন অধ্যায়নরত শিক্ষার্থী রোমান হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রিয়া রানি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, কাঁকৈরতলা ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ তাফাজ্জল হোসেন, দাতা সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. মূরতেজা কামাল, মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, শিক্ষকদের পক্ষে কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. কবির হোসেন।
বক্তৃতারা ওই সময় বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করে নিক নির্দেশনা মূলক বার্তা দেন।
বিদায় অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক মো. নূরে আলম ভূঁইয়ার সহযোগিতায় বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হোসাইন।