POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা উঠা-নামায়: হাসপাতালে ভর্তি ১২ জন

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩ | সময়: ১০:০২ অপরাহ্ণ

দেশের বিভিন্ন জেলায় এখন আতংকের এক নাম ডেঙ্গু রোগ। হঠাৎ করে দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেতে থাকলেও হাজীগঞ্জে উঠা-নামায় আছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সাতজন পুরুষ ও পাঁচজন নারী’সহ ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

গেলো রোববার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ফরিদগঞ্জ উপজেলার ৪নাং সুবিদপুর ইউনিয়নের সোল্লা গ্রামের শাহ আলম জানান, প্রচন্ড জ্বর অনুভব হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লে আসে। পরে জানতে পারে ডেঙ্গু হয়েছে।

আরেক ডেঙ্গু রোগী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শরিফ হোসেন জানান, শুক্রবারে হাসপাতালে এসে জানতে পারি ডেঙ্গু হয়েছে। ডাক্তার ভর্তি দিয়েছে, চিকিৎসা নিচ্ছি।

এভাবেই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে হাজীগঞ্জ পৌরসভার কংগাইশ গ্রামের সাইফুল ইসলাম, কালচোঁ ইউনিয়নের সজিব, শাহরাস্তির ইছাপুরা গ্রামের ফাতেমা’সহ ১২ জন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, ভয়ের কিছু নেই, শুধু আমাদের একটু সতর্ক থাকতে হবে। অন্যান্য এলাকার তুলনায় আমরা ভালো আছি। জ্বর, শরীর ব্যাথ্যা বা ডেঙ্গুর লক্ষ্মণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

এদিকে উপজেলায় গেলো একমাসে মোট ২৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৭ জন। এনিয়ে উপজেলায় মোট ৭৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে মোট ৬১ জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন