POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জমিসহ বসতঘর পাচ্ছেন ১৫৮ পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ | সময়: ৭:৫০ অপরাহ্ণ

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চাঁদপুরে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

৮ আগষ্ট মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, চাঁদপুর সদর উপজেলায় ৭০ জন হাজীগঞ্জ উপজেলা ৩৫, কচুয়া ৩৮, মতলব দক্ষিণ ১৫, জেলার মোট ১৫৮ পরিবারকে পুনর্বাসনের জন্য জমিসহ ঘর প্রদান করা হবে।

এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা ও কচুয়া উপজেলাকে এ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন , অতিরিক্ত জেলা প্রশাসক  সার্বিক মোসাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন