POPULAR BD NEWS
Popular BD News Logo

সময় ও ৭১ টিভির টকশোতে যেতে নেতাদের নিষেধ করল বিএনপি

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ | সময়: ৬:৪৪ অপরাহ্ণ

বেসরকারি টিভি চ্যানেল ‘সময়’ ও ‘৭১’-এর  টকশোতে যেতে নেতাদের নিষেধ করেছে বিএনপি। সোমবার (৭ আগস্ট) দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সই করা এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়|

 

গণমাধ্যমের হাতে আসা চিঠিতে দেখা গেছে, আগামী ৯ আগস্ট থেকে সময় ও ৭১ টিভির টকশোতে অংশগ্রহণ করা থেকে বিএনপি নেতাদের বিরত থাকতে বলছে দলটি।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘বিএনপির যেসব নেতা নিয়মিত টেলিভিশন টকশোতে অংশ নেন, এই চিঠি তাদেরকে পাঠানো হয়েছে। চিঠিটি কীভাবে গণমাধ্যমে গেল তা আমার জানা নেই।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন