POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নকল জর্দ্দা’সহ কারখানার মালিক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩ | সময়: ১০:০২ অপরাহ্ণ

চাঁদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমান নকল জর্দ্দা উদ্ধার’সহ রিপন মিজি (৩৫) নামে এক অবৈধ কারখানার মালিককে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের এর দিক নির্দেশনায় এসআই মাজহারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ সদর মডেল থানাধীন ৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সকদি পাঁচগাঁও আব্দুল মজিদ মিজির বাড়ীর আজাদ মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে অবৈধ ভাবে বিভিন্ন কোম্পানীর স্টীকার ব্যবহার করে ভেজাল জর্দ্দা তৈরির কারখানায় আজাদ হাকিমপুরী জর্দ্দা ৪ বস্তা, আজাদ হাকিম পাতা ৪ বস্তা, আজাদ আকিজ জর্দ্দা ৪ বস্তা, তামাকের গুড়া ৫ বস্তা, অটো প্যাকিং মেশিন ২টি, কোটা জরাই মেশিন ১টি, কোটা কাটিং মেশিন ৬টি’সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে এবং কারখানার মালিককে গ্রেফতার করে ৩,০০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে অবৈধ কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

গ্রেফতারকৃত কারখানার মালিক চাঁদপুর জেলার সদর থানার সকদি পাঁচগাঁও গ্রামের মজিদ মিজির ছেলে রিপন মিজি (৩৫)।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিনিয়ত নকল, ভেজাল মজুদদারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন