কবি মোহাম্মদ রফিক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৬ আগস্ট) কবির অনুজ মোহাম্মদ তারেক বলেন, বরিশাল থেকে ঢাকায় আসার পথে তিনি অসুস্থ পয়ে পড়েন। রাজৈরে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় তাকে। চিকিৎসক সেখানে রাত সোয়া দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কবির ইচ্ছা অনুযায়ী সেখান থেকে দ্রুত তাকে বাগেরহাটের গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে বলে জানান মোহাম্মদ তারেক।