চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ টি বাল্কহেড, তিনটি ড্রেজার জব্দ ও ৬২ শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশ।
শনিবার রাতভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ-পুলিশের পাঁচটি ইউনিট এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।
চাঁদপুর নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, পদ্মা-মেঘনা নদীতে বালু উত্তোলন এবং ড্রেজার চলাচল নিষিদ্ধ রয়েছে। মালিক ও শ্রমিকেরা রাতে অবাধে বাল্কহেড চলাচল করছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বাল্কহেড ও ড্রেজার জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার জানান, রাতে অবৈধভাবে বাল্কহেড চলাচলের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।