POPULAR BD NEWS
Popular BD News Logo

না ফেরার দেশে পান্না কায়সার

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৪, ২০২৩ | সময়: ১২:২০ অপরাহ্ণ

সাবেক সংসদ সদস্য ও ঔপন্যাসিক পান্না কায়সার মারা গেছেন। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পান্না কায়সারের মেয়ে শমী কায়সার।

এদিকে পান্না কায়সার ২৫ মে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। তার স্বামী শহীদুল্লা কায়সার একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিক ছিলেন। তার দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সার। শমী কায়সার টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন