POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ | সময়: ১:৩২ অপরাহ্ণ

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর,চাঁদপুর জেলার ২৩-২৪ অর্থ বছরের যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে উপ-পরিচালক আবেদ শাহ্ এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ওইসময় উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্যোশে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

জানাগেছে, চাঁদপুর যুব উন্নয়নের আওতাধীন নয়টি ব্যাচ এক মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স করে এ পর্যন্ত বের হয়েছে। এখন নতুন করে দশম ব্যাচের যানবাহন চালনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।

প্রতিমাসে যানবাহন প্রশিক্ষণ কোর্সে নতুনদের আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে বিআরটি থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছর মেয়াদি গ্রহণ করার সুযোগ রয়েছে। চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের যানবাহন চালনা দক্ষ ড্রাইভিং প্রশিক্ষক সুনিময় চাকমা, রিপন মিয়া প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন