POPULAR BD NEWS
Popular BD News Logo

নাতিকে বলাৎকারের অভিযোগ, দাদা গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২, ২০২৩ | সময়: ১০:৫৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে নাতিকে বলাৎকারের অভিযোগে দাদাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

বলাৎকারকারী রিপন (৩০) পেশায় দিনমজুর ও ভ্যানরিক্সা চালক। সোমবার বিকেলে পুলিশ তাকে নিজ বাড়ি উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া খান বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শিশুটি সহপাঠীর সাথে খেলার উদ্দেশ্যে বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দিকে যাচ্ছিল। এ সময় মো. রিপন খাঁন শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যায় এবং অপর শিশুটিকে স্কুল মাঠে চলে যেতে বলে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলাৎকার করে।

এ সময় অপর শিশুরা স্কুল মাঠে না গিয়ে ঘরের বাহিরে অপেক্ষা করে। এরপর ঘরের ভিতর থাকা শিশুটিকে বলাৎকার করাকালে সে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাহিরে থাকা শিশুরা ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। পরে সে নিজ ঘরে এসে তার বাবা ও মা’সহ পরিবারের লোকজনকে বিষয়টি জানায়।

শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রনির শিক্ষার্থী। শিশুটি রিপনের বাড়ির সম্পর্কে নাতি হয়। শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার ১০/১৫ দিন পূর্বেও মো. রিপন খাঁন শিশুটিকে ঘরের ভিতর ডেকে নিয়ে বলাৎকার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ দিকে অভিযোগ পেয়ে বিবাদী মো. রিপন খাঁনকে গ্রেফতার করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিসবাহুল আলম চৌধুরী।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি জানান, শিশুটির মায়ের অভিযোগের পর আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন