POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নব- নির্বাচিতদেরকে শপথ গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২, ২০২৩ | সময়: ৬:৪৬ অপরাহ্ণ
 চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির লিঃ এর বুধবার দুপুররে বিজয়ী নব- নির্বাচিতদেরকে শপথ বাক্য পাঠ করান- চাঁদপুর সমবায় অফিসার দেলোয়ার হােসেন, ও জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জলিল ভূঁইয়া।
নব-নির্বাচিতদের শপথ শেষে ২০২৩ ত্রি- বার্ষিক ব্যবস্হাপনা কমিটির দায়িত্ব  হিসাব নিকাসহ সকল কাগজপত্র হস্তান্তর করা হয়। (ট্রাকঘাট) সংলগ্ন অফিসে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – চাঁদপুর উপজেলার সমবায় অফিসার দেলোয়ার হােসেন, চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির  প্রধান নির্বাচনে কমিশনার জলিলুর রহমান।
বক্তব্য রাখেন সহকারী নির্বাচন কমিশনার নজরুল ইসলাম চৌধুরী মিলন, সহকারী নির্বাচন কমিশনার লিটন ঢালী, চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল রব ভূইয়া, নব- নির্বাচিত কমিটি পরিচিত পর্ব সভাপতি মিজানুর রহমান খান, সহ সভাপতি হুমায়ুন কবির স্বপন, সাধারণত সম্পাদক মােঃ হারুন অর-রশীদ,  কোষাধক্ষ্য কামরুজ্জামান স্বপন সহ ৮ জন সদস্য শপথ পাঠ করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন