রুবেল সংসারের বড় সন্তান। ছয়মাস বয়স থেকেই অটিজমে আক্রান্ত। বয়স ৩০ পেরিয়ে গেছে। সেই ৮৮ সালের বন্যার সময় জন্ম।
তার বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামে। ওই গ্রামের গাজী বাড়ীর জসিম উদ্দিনের ছেলে।
বাবা দিনমজুর। রুবেলের ছোট ২ ভাই ও এক বোন আছে। বোনের বিবাহ হয়ে গেছে।
রুবেলের মা রোকেয়া বেগম। তিনি সোমবার সকালে জানান, আমার ছেলে রুবেল হাঁটতে পারে না। একটি হুইলচেয়ার হলে চলাফেরায় সুবিধা হবে।
জানতে চাইলে তিনি বলেন, রুবেল বাংলাদেশের একজন ভোটার। সেই সংসদ ও ইউপি নির্বাচনে ভোট দিয়েছে। প্রতিবন্ধী ভাতা পায়।
রুবেলের বাবা জসিম উদ্দিনের মোবাইল নম্বর ০১৮১২৩৪৯৪৯৮।