POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রবীণ আ’ লীগ নেতা মোল্লা রিয়াছত উল্লাহের ৮ মৃত্যু বার্ষিকী

মাহফুজ মল্লিক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০ | সময়: ১০:৪২ অপরাহ্ণ

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও অবিভক্ত মতলব থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মোল্লা মোঃ রিয়াছত উল্লাহের ৮ম মৃত্যু বার্ষিকী সোমবার(১৪ সেপ্টেম্বর) । তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যগে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।মিলাদ ও দোয়া অনুষ্ঠানে যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন