POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শান্তু ধর প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ | সময়: ৮:১৬ অপরাহ্ণ

কচুয়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিসবাহউদ্দিন খান সদন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যে সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া পল্টন এলাকায় প্রতিবাদ সমাবেশেে মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার জাবের মিয়া ।

এসময় কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কবির হোসেন, এম. আখতার হোসাইন ও সালাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, উপজেলা স্বে”ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফা”েছল খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।

 

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন