চাঁদপুরে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক জনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৯ জুলাই ২০২৩ তারিখ আনুমানিক রাত ২২১০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লঞ্চঘাট এলাকায় ব্যাগ কাধে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামার সংকেত দেয়া হয়। আভিযানিকদল কর্তৃক সন্দেহজনক ব্যক্তির ব্যগটি তল্লশি করে ২টি প্যাকেট থেকে মোট ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাগর-২৪, গ্রামঃ গজারিয়া ডাকঘরঃ গজারিয়া থানাঃ লালমোহন জেলাঃ ভোলা।
তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।