হাজীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার শেখ সিটি মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।
হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষে ছাত্রলীগ নেতা ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন সাহা ও সাবেক পৌর যুবলীগ নেতা শরিফুল ইসলাম মজুমদার নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল বহর নিয়ে চাঁদপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশাল শোডাউন নিয়ে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা প্রায় তিন শতাধিক নেতাকর্মী।