POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা

শান্তুু ধর | প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ | সময়: ৭:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হযেছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন,পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন। নতুন বছরে রাজস্ব ও উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৭৪ কোটি ৬৫ লক্ষ ৩৩ হাজার ১শত ৩৩ টাকা, ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি ২২ লক্ষ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪৩ লক্ষ ৩৩ হাজার ১শত ৩৩ টাকা।

পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, প্যানেল মেয়র-২ তাজুল ইসলাম রাজু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব হারুনুর আর-রশিদ, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রণী ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী কাজী মো. ফজলুল হক, প্যানেল মেয়র আমিনুল হক, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন মোল্লা, আব্দুল কাদের, পারুল আক্তার, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, হিসাব রক্ষক ঈমাম হোসেন খান, সহকারি হিসাব রক্ষক মো. আলমগীর হোসেন, সহকারি ইঞ্জিনিয়ার ইউসুফ ভূঁইয়া সহ পৌর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক ও পৌর বাজার ব্যবসায়ী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার অফিস সহকারি নাছির আলম নসু।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন