আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জে এইচ নিরু’র জন্মদিন পালন করলো নেতাকর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে উৎসব মুখর পরিবেশে হৈ-হুল্লোড়ের মধ্যে দিয়ে ২৮তম জন্মদিন পালন করা হয়েছে। এ ছাড়া এই নেতার জন্মদিন উপলক্ষে আতশবাজি ফোটানো হয়েছে বেশ ঝাঁক ঝমক ভাবে।
ছাত্রলীগ নেতা জে এইচ নিরু’র জন্মদিনে কেক কেটে শুভ জন্মদিনের বার্তা জানায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলামিন কাসারী, মহিন উদ্দিন মঞ্জু, পৌর ছাত্রলীগ নেতা আবদুস ছালাম, সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু আল মাহমুদ, উপজেলার ছাত্রলীগের সহ সম্পাদক শুকু, ইমান, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ববি, ছাত্রলীগ নেতা বাহার প্রমুখ।