POPULAR BD NEWS
Popular BD News Logo

দল আমাকে মনোনয়ন দিলে আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবো: ডা.হারুনুর রশিদ সাগর

আনিসুর রহমান সুজন | প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩ | সময়: ৮:২২ অপরাহ্ণ

ফরিদগঞ্জে চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.হারুনুর রশিদ সাগরের নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁওয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর বলেছেন, আমি রাজনীতির করার সাথে সাথে মানুষের সেবা করে চলছি। চাঁদপুরের বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষ, তিনি যেই দলেরই হউক না কেন সেবার হাত বাড়িয়ে দিয়েছি। এই ধারা এখনো রয়েছে, আজীবন করে যাবো।

তিনি বলেন, বুয়েটে চান্স পেয়েছিলাম। কিন্তু বাবার ইচ্ছা মানুষের সেবা করার মানসে মেডিকেল কলেজে চান্স পেয়ে ভর্তি হই। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের হয়ে নির্বাচন করে ভিপি নির্বাচিত হয়েছি। এমবিবিএসএস পাশ করে চিকিৎসক হিসেবে হিসেবে বিসিএস দেয়ার সুযোগ হলেও ছাত্র রাজনীতি করার কারণে তা থেকে বঞ্চিত হই। এনিয়ে আমার ক্ষোভ নেই কিন্তু যেহেতু ছাত্র রাজনীতি থেকে শুরু করে চাঁদপুর জেলা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত অবশ্যই আমার জনপ্রতিনিধি হিসেবে আরো বেশি সেবা করার ইচ্ছা রয়েছে। সেই লক্ষ্যে আমি বিগত দুটি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছি।

দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে ধৈর্য্য ধরতে এবং দলের জন্য কাজ করতে বলেছেন। আমি সে মতে যে যখন দলীয় মনোনয়ন পেয়েছেন আমি তার জন্য মাঠে কাজ করেছি। এবছরও দলের মনোনয়ন প্রত্যাশী। সেই লক্ষ্যে মাঠে কাজ করে চলেছি। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের জন্ম থেকে অদ্যবদি যেসকল প্রয়াত নেতা দলের জন্য কাজ করেছেন পর্যায়ক্রমে সকলের কবর জিয়ারত করেছি। কারণ একটাই এসব নেতার দলের প্রতি অবদানের কারণেই আজ আমরা দলের নেতা ও কর্মী। আমি কোন মতভেদ বুঝি না। আমার কাছে গ্রুপিংয়ের স্থান নেই। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তবে অবশ্যই আওয়ামীলীগের সকল মতের নেতাকর্মীদের নিয়ে একযোগে মাঠে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবো।

পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক এর সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস উদ্দিন, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব মামুন, ইকবাল হোসেন মিঠু,বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মাস্টার,আনোয়ার হোসেন,পাবেল পাটোয়ারী, মাসুদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, মাসুদ ভুঁইয়া, এমরান মিজি, আব্দুর রহিম পাটওয়ারী, হাবিবুর রহমান ন্নানু, যুবলীগ নেতা সাহেদ শিমুল প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন