POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটস্ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নাবান্না

কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩ | সময়: ১:৪৬ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা নারায়নপুর বাজারের মির্জা হোসেনিয়া জামে মসজিদের সামনে স্বনামধন্য মাদানিয়া রেস্তোরায় এন্ড সুইটস্ দুর্গন্ধময় পুকুরের পাশেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে রান্নাবান্নার কাজ।

সচেতন মহলের অভিযোগের ভিত্তিতে মাদানিয়া রেস্তোরায় এন্ড সুইটসের রান্নাঘরে গেলে দেখা যায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ চলছে রান্না । রেস্তোরা শ্রমিকদের শরীর থেকে ঘামবেয়ে পড়ছে রান্না করা খাবার উপরে। খাবারে উপরে উড়ছে মাছি একই সাথে তৈরি হচ্ছে মিষ্টি, দই, ছানা ও মুখরোচক খাবার। ভ্রাম্যমান আদালত একাধিকবার জরিমানা করেন মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটস্ কে, মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটস্ এর মালিক শরীফুল ইসলামের সাথে মুঠো ফোন আলাপে তিনি বলেন। আমি আমার রান্নাঘর পরিবর্তন করতছি।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য বিভাগের, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম বলেন মাদানিয়া রেস্তোরা এন্ড সুইটস্ কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও অনিয়মের দায়ে জরিমানা সহ সর্তক করা হয়। এর পর ও বিষয়টি উদ্ধতন কতৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন